Speech Details Home / Speech Details
Mohammad Salim Sarker
Principal's Speech
Speech From Principal's Speech
Educating Today | Succeeding Tomorrow
বিসমিল্লাহির রাহমানির রাহিম
নতুন প্রজন্মের দিগন্ত যাত্রা
প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ‘দিগন্ত ডিজিটাল স্কুল’-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিন!
শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই বিশ্বাস আমাদের অন্তরে। তবে শিক্ষা যদি জাতিকে জাগাতে না পারে, মূল্যবোধে উজ্জীবিত করতে না পারে, তবে সে শিক্ষা কখনোই জাতির পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে না। সেই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে ‘দিগন্ত ডিজিটাল স্কুল’-এ আগত শিক্ষার্থীদের জন্য মানসম্মত, যুগোপযোগী ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের লক্ষ্যে আমাদের বিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাবে।
আমাদের লক্ষ্য শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে শিক্ষাকে আটকে রাখা নয়, বরং শিক্ষার্থীদের গড়ে তুলবে সৃজনশীলতায় অনন্য, মানবিকতায় সমৃদ্ধ, প্রযুক্তিতে দক্ষ এবং বাস্তবজ্ঞান অর্জনে আত্মবিশ্বাসীর প্রতীক হিসেবে।
‘দিগন্ত ডিজিটাল স্কুল’ এই বাস্তবতাকে মাথায় রেখে প্রযুক্তিনির্ভর ডিজিটাল শিক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত করেছে; যাতে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষার সঙ্গে অতি সহজে নিজেকে সংযুক্ত করতে পারে, যা নতুন প্রজন্মের জন্য ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।
আমরা বিশ্বাস করি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এর সম্মিলিত প্রচেষ্টার উপর। তাই আমরা এলাকাবাসীর সহযোগিতা, মতামত ও দিকনির্দেশনাকে গুরুত্ব দিয়ে আপনার সন্তানের প্রতিটি সম্ভাবনাকে জাগিয়ে তুলবো এবং তাকে একটি উজ্জ্বল, মানবিক ও দূরদর্শী, ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করবো।
আজ আপনি যে সিদ্ধান্তটি নেবেন, সেটিই হবে আপনার সন্তানের ভবিষ্যতের সবচেয়ে শক্ত ভিত। দিগন্ত ডিজিটাল স্কুলকে আপনি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বেছে নিচ্ছেন না; বরং বেছে নিচ্ছেন আপনার সন্তানের সমৃদ্ধ ভবিষ্যৎ ও প্রযুক্তিনির্ভর পৃথিবী।
আপনার সন্তানের বিশ্বমানের উন্নত শিক্ষা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, আমরা একসঙ্গে একটি নতুন দিগন্তের পথে এগিয়ে যাই!
তোমরা খুঁজে নাও নতুন পথ, আমরা গড়ি স্বপ্নের ভবিষ্যৎ!
মোহাম্মদ সেলিম সরকার
অধ্যক্ষ
দিগন্ত ডিজিটাল স্কুল
গৌরীপুর বাজার, লক্ষ্মীপুর রোড, দাউদকান্দি, কুমিল্লা।