Speech Details Home / Speech Details

Tahmina Rahman

Founder's Director

Speech From Founder's Speech

Educating Today | Succeeding Tomorrow

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সম্ভাবনার পথে এক নব দিগন্ত

প্রিয় এলাকাবাসী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। ‘দিগন্ত ডিজিটাল স্কুল’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিন!

আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে প্রয়োজন একটি ভরসাযোগ্য, আধুনিক ও মূল্যবোধ নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান। সেই বিশ্বাস থেকেই ‘দিগন্ত ডিজিটাল স্কুল’-এর যাত্রা; যেখানে প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠবে আজকের শিক্ষা, যা রচনা করবে ভবিষ্যৎ প্রজন্মের সফলতা।

আমার জীবনসঙ্গী, জনাব মোহাম্মদ আলাউদ্দিন, দীর্ঘদিন শিক্ষকতা পেশায় সক্রিয় ছিলেন। তাঁর সেই শিক্ষাদর্শন ও পেশাগত নিষ্ঠা আমাকে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে। তাঁর অভিজ্ঞতা ও পারিবারিক শিক্ষার অনুপ্রেরণায় আমি একটি সময়োপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করি।

বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর ও ক্রমাগত পরিবর্তনশীল। আজকের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়; প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা এক পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা। এই চাহিদা পূরণে আমরা প্রতিষ্ঠা করেছি ‘দিগন্ত ডিজিটাল স্কুল’ একটি এমন শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, বরং একজন সচেতন ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

আমরা বিশ্বাস করি, একটি ভালো স্কুল কেবল দৃষ্টিনন্দন অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়; এর পেছনে থাকে শিক্ষকদের নিবেদিত শ্রম, সচেতন অভিভাবকদের অবিরাম ভাবনা, একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ। সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে দিগন্ত ডিজিটাল স্কুল দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

দিগন্ত ডিজিটাল স্কুলের সফলতা নিশ্চিত করতে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ অপরিহার্য। আসুন, আমরা সবাই মিলে একটি আলোকিত ভবিষ্যৎ নির্মাণে একযোগে এগিয়ে আসি- আমাদের সন্তানদের কল্যাণে, সমাজের উন্নয়নে, এবং সর্বোপরি একটি মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে।

আল্লাহ আমাদের উদ্যোগকে সহায়তা করুন এবং আমাদের লক্ষ্য অর্জনের পথ সহজ করুন।

তাহমিনা রহমান প্রতিষ্ঠাতা-দিগন্ত ডিজিটাল স্কুল